× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০২:৩৯ এএম

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০২:৩৯ এএম

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনীর অভিযান। ছবি : সংগৃহীত

মাদারীপুরে আধিপত্য বিস্তার ও শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ সংঘর্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল মুন্সি হত্যাকাণ্ডের আসামি আক্তার হাওলাদারের সমর্থকদের সঙ্গে মামলার বাদী হাসান মুন্সির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে আক্তার হাওলাদারের সমর্থকেরা শ্রমিক দল নেতা হান্নান ঢালীর বাড়িতে ভাঙচুর চালান। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুপুর ২টার দিকে নতুন মাদারীপুর এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ, দেশীয় অস্ত্র ব্যবহার এবং একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অভিযানকালে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!