× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫৫ পিএম

মাদারীপুরে সড়কের পাশে পড়ে ছিল মুখমণ্ডল থেঁতলানো মরদেহ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫৫ পিএম

মরদেহ দেখতে স্থানীয়দের ভীড়। ছবি : রূপালী বাংলাদেশ

মরদেহ দেখতে স্থানীয়দের ভীড়। ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় সড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্থানীয়রা সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে মুখমণ্ডল থেঁতলে দিয়ে সড়কের পাশে ফেলে রেখে যায়। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এখনো মরদেহের পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। তবে তার বয়স আনুমানিক ৫০ হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!