× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:২২ পিএম

মাদারীপুরে ঘর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:২২ পিএম

মাদারীপুরের শিবচরে বৃদ্ধ নারীর মৃত্যু ঘিরে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বৃদ্ধ নারীর মৃত্যু ঘিরে স্থানীয়দের ভিড়। ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিহত রেনু বেগম ওই গ্রামের মৃত সাদেক হাওলাদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একাই নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রেনু বেগমের মেয়ে তার মায়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। 

পরে প্রতিবেশীরা রেনু বেগমের ঘরে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। তাদের সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি মেরে ভেতরে তাকিয়ে দেখেন, রেনু বেগম রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা শিবচর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় রেনু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ভেতরে বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের ধারণা, রেনু বেগমকে হত্যার পর ঘরে চুরির ঘটনা ঘটেছে। কারণ প্রায় এক মাস আগে একই ঘরে চুরির একটি ঘটনা ঘটেছিল।

শিবচর থানা পুলিশের ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তালা ভেঙে ঘরে প্রবেশ করে রেনু বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর চুরির ঘটনাও ঘটেছে। 

সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

Link copied!