মানিকগঞ্জের সাটুরিয়ায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সাটুরিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা।
মোনাজাতে মহান আল্লাহর দরবারে মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য দোয়া করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন