× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:১৮ এএম

ঘন কুয়াশার কারণে দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:১৮ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট। ছবি : সংগৃহীত

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ‌্যা থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গিয়ে নৌপথের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ সময় নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব কমে নৌপথে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।

এদিকে, ব্যস্ততম এই নৌরুটে মাঝরা‌তে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে। অনেক যাত্রী ও চালক বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!