× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:৩০ পিএম

মাদকবিরোধী অভিযানে বাধা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০২:৩০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়া, গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দিন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)।

জানা গেছে, মো. আলী হোসেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গালা ইউনিয়নের কালোই গ্রামের আব্দুল বাতেনের বাড়িতে মাদক থাকার খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান শুরুর পরপরই আব্দুল বাতেনের ভাই ইউপি সদস্য মো. আলী হোসেন এসআই অভিজিৎকে ফোন করে অশ্লীল ভাষায় গালাগালি করেন। কিছুক্ষণ পর তিনি কয়েকটি মোটরসাইকেলে সাত-আটজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে এসআই অভিজিৎ চৌধুরীকে হুমকি দেন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল বাতেন পালিয়ে যান। ফলে অভিযান অসম্পূর্ণ রেখেই পুলিশকে ফিরে আসতে হয়।

পুলিশ জানায়, ইউপি সদস্য আলী হোসেনের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ভাই আব্দুল বাতেনের বিরুদ্ধেও ১০-১২টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (সংশোধন) আইনে শুক্রবার রাতে হরিরামপুর থানায় মামলা করেন এসআই অভিজিৎ চৌধুরী। পরে রাতে অভিযান চালিয়ে মো. আলী হোসেন ও মো. আতাহার গাজীকে গ্রেপ্তার করা হয়।

ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, হরিরামপুরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন।

রূপালী বাংলাদেশ

Link copied!