ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি- সংগৃহীত

সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ি এলাকা মাগুরছড়ায় চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েছে। এতে প্রায় ৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সিলেট-চট্টগ্রাম ও সিলেট-ঢাকাগামী যাত্রীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল রেল স্টেশনের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। এতে ৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার পর বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। তবে আবার হুক ছিঁড়ে গেছে।