× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:১২ পিএম

মৌলভীবাজারে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মুজিবুর

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:১২ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান শুরু। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রুপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুলে প্রবাহমান ভুরভুরিয়া খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি খালের পরিবেশ রক্ষা এবং জলাবদ্ধতা কমাতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভুরভুরিয়া খাল শুধু একটি জলাধার নয়, এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ। তাই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ভূমি মো. মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!