× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:২২ এএম

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্ব দেওয়া হবে : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:২২ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও ক্রমবর্ধমান ঝুঁকি সফলভাবে মোকাবিলা করার জন্য সরকারের পক্ষ থেকে বৈজ্ঞানিক গবেষণা, নতুন প্রযুক্তির উদ্ভাবন, উন্নত প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে সম্প্রসারণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এই দূরদর্শী পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ও বহুমুখী অভিঘাত আজ বিশ্ববাসীর জন্য এক অনস্বীকার্য কঠিন বাস্তবতা। এই বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সমগ্র জাতির জন্য বিশেষ তাৎপর্য বহন করছে, যেখানে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ঘোষিত এ বছরের মূল প্রতিপাদ্য হলো ‘জলবায়ু কার্যক্রম’ বা ক্লাইমেট অ্যাকশন।

তিনি বলেন, বর্তমানে জলবায়ু সংকট সমগ্র মানবজাতির অস্তিত্বের জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। ক্রমাগত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তীব্র তাপদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, শক্তিশালী ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বিশ্বজুড়ে মানুষের জীবন, জাতীয় অর্থনীতি ও প্রকৃতির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে খুবই সামান্য অবদান রাখলেও কেবল ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব এবং জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। বর্তমানে ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষি উৎপাদন হ্রাস, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা আমাদের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ।

এই ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা বা এনএপি এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত নীতি কাঠামো অনুসরণ করছে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান সরকার দেশের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের একটি মেগা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

তিনি আরও জানান, বৈশ্বিক কার্বন মার্কেটের সম্ভাবনা কাজে লাগাতে কার্বন ক্রেডিটের কার্যকর উদ্যোগের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি একটি সবুজ, নিরাপদ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সবার সম্মিলিত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

Link copied!