× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:১২ পিএম

মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:১২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মৌলভীবাজার জেলা শহরের সার্কিট হাউস এলাকায় শিশুদের নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই। বুধবার (১১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তানিম। তিনি সাইদুর রহমানের ছেলে। তানিম পেশায় একজন দিনমজুর। ঘাতক বড় ভাইয়ের নাম হানিফ। তারা দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি কলোনিতে বসবাস করে আসছিলেন। তাদের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিশুদের নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। তর্কের একপর্যায়ে বড় ভাই হানিফ উত্তেজিত হয়ে ছোট ভাই তানিমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তানিমকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই হানিফ এলাকা ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!