ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক ও মেহেদী উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৭:১০ পিএম
ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক উপহার এবং ব্যতিক্রমী এক মেহেদী উৎসবের আয়োজন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে সংসদ সদস্যের নিজ বাসভবনে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের এই আনন্দঘন মুহূর্তে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রমুখ।