× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৫৬ পিএম

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি জুড়ি উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি মেয়ের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আলালপুর এলাকায় রেললাইনের পাশে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি রেললাইনের ওপর উঠে পড়েন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন ওই লাইন দিয়ে অতিক্রম করলে তিনি কাটা পড়েন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!