× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:০৯ এএম

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, ৩ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০১:০৯ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার তিন ঘণ্টার মধ্যে ঘাতক মো. মুশফিকুর রহমান মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ ও শ্রীমঙ্গল থানা পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকল মিয়া (৭৭) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার এলাকার মৃত আছকর মিয়ার ছেলে।

এ ঘটনায় শহিদুর মিয়া (৪৫) নামে নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আটকের বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি শেখ মো. জহিরুল ইসলাম মুন্না।

ওসি বলেন, হত্যাকাণ্ডের ঘটনার তিন ঘণ্টার মধ্যেই ঘাতক মুশফিকুর রহমান মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মশিক তার হাতে থাকা বড় ছুরি দিয়ে বাবাকে আঘাত করেন। এতে আকল মিয়ার ডান পাঁজরের নিচে গুরুতর জখম ও রক্তক্ষরণ হয়। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে আরেক ছেলে শহিদুর মিয়াকেও ছুরিকাঘাত করেন মশিক।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভাতিজা রুবেল মিয়া বলেন, মশিক মিয়া নেশাগ্রস্ত ছিলেন। বুধবার দুপুরে সামান্য বিষয় নিয়ে পারিবারিক কথা-কাটাকাটির এক পর্যায়ে তিনি আমার চাচা আকল মিয়াকে ছুরিকাঘাত করেন। পরে শহিদুর রহমান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতলিব বলেন, নিহত আকল মিয়া এলাকার একজন প্রবীণ সালিশি ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পুরো ইউনিয়ন একজন অভিভাবকসুলভ ব্যক্তিকে হারালো।

রূপালী বাংলাদেশ/ আপেল

Link copied!