× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুড়ী ( মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩১ এএম

জুড়ীতে হাম-রুবেলা টিকাদান শুরু, লক্ষ্য ১৯ হাজার শিশু

জুড়ী ( মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩১ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

হামের প্রাদুর্ভাব প্রতিরোধে দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় জুড়ী উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১৯ হাজার শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১টি স্থায়ী ও ১৪৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে চলবে। কর্মসূচি চলবে আগামী ৯ মে পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জ্বর বা অসুস্থতায় আক্রান্ত শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে।  এছাড়া প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয়বার টিকা না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর।  সভাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগিতায় আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর ও ডা. সমরজিৎ সিংহ উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!