× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:০১ এএম

মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় মুসল্লিকে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১০:০১ এএম

শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

শ্রীমঙ্গলে ফজরের নামাজ চলাকালে এক মুসল্লিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাফিজ উল্লা (৮০) নামে এক মুসল্লিকে হত্যা করা হয়েছে। উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল এলাকায় ফুরকানীয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার (৩ মে) ভোরে ফজরের সময় জসিম নামে এক যুবক নামাজ চলাকালে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ওই মুসল্লির ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান হাফিজ উল্লা। ঘটনার কারণ স্পষ্ট নয়, তবে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালে হঠাৎ করে জসিম নামের ওই যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে। প্রথমে তিনি বাহার মিয়া নামে এক মুসল্লির ওপর হামলা চালান। পরিস্থিতি বুঝে বাহার মিয়া মসজিদ থেকে বেরিয়ে গেলে হামলাকারী পরে হাফিজ উল্লার ওপর আঘাত হানে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে তিনি মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন।

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযোগের ভিত্তিতে প্রধান আসামি জসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য দিক খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!