× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১০:৫৭ পিএম

বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১০:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হল-বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্না শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!