× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাংনী (মেহেরপুর ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৫:০১ পিএম

তেল পাম্পে বিএনপি নেতাকে গণপিটুনি

গাংনী (মেহেরপুর ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৫:০১ পিএম

মেহেরপুরে গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনির চিত্র। ছবি : সংগৃহীত

মেহেরপুরে গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনির চিত্র। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপির এক নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আব্দুল ওহাব বুলবুল মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে রুপক ফিলিং স্টেশনে আসেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে উপস্থিত কয়েকজন তাকে মারধর করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। পরে আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Link copied!