× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:০৩ পিএম

মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১২:০৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন, সরকারি হরগঙ্গা কলেজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ পৌরসভা, জেলা ফায়ার সার্ভিস, সরকারি মহিলা কলেজ, উপজেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের স্মরণ করেন।

শহীদ মিনার প্রাঙ্গণজুড়ে ছিল শোকের আবহ ও শ্রদ্ধার নিস্তব্ধতা। শ্রদ্ধার শেষে শহীদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!