× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৫৪ পিএম

গণঅধিকারের নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৩:৫৪ পিএম

গণ অধিকার পরিষদের সাহসী প্রতিবাদ: হামলার বিরুদ্ধে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও এক্সপ্রেসওয়ে অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

গণ অধিকার পরিষদের সাহসী প্রতিবাদ: হামলার বিরুদ্ধে শ্রীনগরে বিক্ষোভ মিছিল ও এক্সপ্রেসওয়ে অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠন।

শুক্রবার রাতে ওই হামলার শিকার হন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মী।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুর রহমানের নির্দেশে বিক্ষোভ মিছিলে মুন্সীগঞ্জ জেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শ্রীনগর উপজেলার ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে ছনবাড়ী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা-মুখী লেনের রাস্তাটি ৩০ মিনিট অবরোধ করে রাখে। এরপর মাওয়া-মুখী লেনেও অবরোধ করা হয়। পরে প্রশাসনের অনুরোধে গণঅধিকার পরিষদের নেতারা সড়ক থেকে সরে আসেন।

এ বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আহসান হাবীব শ্যামল, সহ-সভাপতি মো. রিপন শেখ, সহ-সভাপতি ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক মো. রাসেল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল, সহ-সাধারণ সম্পাদক মো. সামাদ, অর্থবিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, শ্রীনগর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. ইথেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রাফিনসহ মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

Link copied!