× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২৬ পিএম

দিপুকে পোড়ানোর আগে গাছে ঝোলানো সেই অনিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৭:২৬ পিএম

গ্রেপ্তার  নিবির ইসলাম অনিক। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার নিবির ইসলাম অনিক। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার মামলায় নিবির ইসলাম অনিক (২০) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অনিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর পোড়ানোর জন্য গাছে ঝুলিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা এলাকার চেরাগআলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার অনিক জেলার ত্রিশাল উপজেলার ধানীখোলা (মধ্য ভাটিবাড়ি) গ্রামের কালিমুল্লাহর ছেলে। তিনি ভালুকার একটি ফ্যাক্টরিতে নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখতে পায়, সাদা শার্ট পরিহিত এক যুবক দিপুর মরদেহ রশি দিয়ে টেনে গাছের ওপর তুলছে। প্রযুক্তির সহায়তায় সেই যুবককে শনাক্ত করা হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই অনিক পলাতক ছিলেন। তাকে ধরতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালানো হয়। সর্বশেষ ঢাকার বনানী ও গাজীপুরের চেরাগআলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করে তদন্তকারী দল।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর থেকে অনিক পলাতক ছিল। অনিকসহ এ ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। পরে তার মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু দাস ১৯ ডিসেম্বর বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে। 

নিহত দিপু চন্দ্র দাস জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানিতে কাজ করছিলেন।

Link copied!