× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪৪ পিএম

ময়মনসিংহের ৩ আসনে সাবেক এমপিসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। এতে ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ওই তিনটি আসনে ২৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। তবে, তথ্য গোপন, ঋণ খেলাপি, সম্পদের বিবরণী না দেওয়া, চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র দিতে না পারায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে, আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর মধ‍্যে, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণ খেলাপি ও মামলার তথ্য গোপণ করায় তার মনোনয়নপত্র বাতিল হয়।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়াও এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।

অপরদিকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ৭ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই হয়। এর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে যাচাই-বাছাইয়ে বাংলাদেশের নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য না দেওয়া ও সম্পদের বিবরণী না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়নপত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের মোট ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে এ আদশের সার্টিফাই কপি সংগ্রহ করে সংশ্লিষ্ট প্রার্থীরা চাইলে আপিল করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!