× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:২৫ পিএম

সৌদিতে রাস্তা পারাপারের সময় বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:২৫ পিএম

নিহত সৈয়দ আহমেদ বিল্লাল। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত সৈয়দ আহমেদ বিল্লাল। ছবি : রূপালী বাংলাদেশ

সৌদি আরবে রাস্তা পারাপারের সময়  ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সৈয়দ আহমেদ বিল্লাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১১ জানুয়ারি) সকালে নিহতের চাচা বারবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রোববার বিকেল সোয়া ৫টার দিকে সৌদি আরবের রিয়াদ শহরে রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনায়  নিহত হন।

নিহত সৈয়দ আহমেদ বিল্লাল উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের রহুল আমীনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। সৌদি আরবের রিয়াদ শহরে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা বারবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আরিফ ইসলাম বলেন, সৈয়দ আহমেদ বিল্লাল চার বছর আগে সৌদি আরবের রিয়াদে যায়। কয়েকদিন পর তার দেশে আসার কথা ছিল। সে ছয় বছর বয়সি এক ছেলেসন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

Link copied!