× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:৫১ পিএম

নিজ বসতঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:৫১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। 

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাহিমা ওই এলাকার বিল্লাল নামের এক ব্যবসায়ীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাহিমা তার স্বামীর (বিল্লাল) কাছ থেকে টাকা নিয়ে বাজার করে বাড়িতে ফেরেন। রাত ৮টার দিকে তিনি তার মেয়ে সুমাইয়া আক্তার (১৬) ও ছেলে রাহাতকে (৭) রাতের খাবার খাওয়ানোর পর পাশের কক্ষে শুইয়ে দেন। তার স্বামী প্রতিদিন রাতে দেরিতে বাড়ি ফেরেন। এ কারণে তিনি ঘরের দরজা লক না করেই নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রাহিমাকে গলা কেটে হত্যা করে।

এ সময় ঘরের বারান্দায় থাকা একটি সেলাই মেশিনে ধাক্কা লাগলে শব্দ হয়। শব্দ শুনে নিহতের মেয়ে সুমাইয়া আক্তার বাইরে এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, কে বা কারা, কেন এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!