× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:৫৫ এএম

ফুলপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৮:৫৫ এএম

ফুলপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

ফুলপুরে সাবেক এমপির গাড়ি ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলপুরে সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের গাড়ি ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভার গ্রিন রোডে তার নিজ বাসভবনে এ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে আবুল বাসার আকন্দ জানান, শনিবার ফুলপুর পৌরসভার বালিয়া মোড় এলাকায় আমিন মিয়ার একটি তুলার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আমিন দগ্ধ হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তকে দেখতে ও ঘটনাস্থল পরিদর্শনে গেলে তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা তার গাড়ি ভাঙচুর করে।

তিনি বলেন, এ সময় গাড়িচালক আরমান, তার ভাগনে মুফতি আব্দুল্লাহ আল মাসুক ও মামুন বাধা দিলে দুর্বৃত্তরা তাদের মারধর করে আহত করে।

ঘটনার পর কৃষক দলের পক্ষ থেকে ভুলক্রমে জেলা যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনকে দায়ী করে ফুলপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিঠুনও দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল করেন। পরে তদন্তে তার সম্পৃক্ততা না থাকায় আবুল বাসার আকন্দ প্রকাশ্যে ভুল স্বীকার করে মিঠুনের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেন।

তবে বিএনপিরই অন্য কয়েকজন নেতাকর্মী গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে তিনি অভিযোগ করেন।

নির্বাচনি প্রচার নিয়ে অভিযোগের জবাব

এদিকে মোতাহার হোসেন তালুকদারের পক্ষে তিনি সক্রিয় ছিলেন না। এমন অভিযোগের জবাবে আবুল বাসার আকন্দ বলেন, বিএনপি ধানের শীষের প্রার্থীর পক্ষে তিনি সক্রিয়ভাবে প্রচার চালিয়েছেন। নিজ খরচে লিফলেট ছাপিয়ে কৃষক দলের নেতাকর্মীদের নিয়ে বিতরণ করেছেন বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, কেন্দ্রীয় নির্দেশনায় তিনি অন্য এলাকায় প্রচারের দায়িত্ব পালন করেছেন। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি ‘দিনে শীষ, রাতে বিষ’ ভূমিকায় ছিলেন—এমন অভিযোগ একটি পক্ষ থেকে তোলা হয়েছে। এমনকি প্রার্থীর পরাজয়ের পেছনেও তাকে দায়ী করা হয়।

আবুল বাসার আকন্দ বলেন, প্রার্থী আমাকে আন্তরিকভাবে সম্পৃক্ত না করলেও আমি দলের দায়িত্ববোধ থেকেই কাজ করেছি। নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হতে বললেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও দলীয় সিদ্ধান্তের কারণে মনোনয়ন ফরম কিনেও তা প্রত্যাহার করেছি।

তিনি আরও বলেন, আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। তার নির্দেশনা হলো—কেউ যেন সংঘাতে না জড়ায়। সেই নির্দেশনা মেনেই আমরা এখনো কোনো মামলা করিনি। ফুলপুরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, তা আমি চাই না। দলের হাইকমান্ডকে বিষয়টি অবহিত করতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!