× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:২৭ এএম

কান্নার শব্দে ধানক্ষেত থেকে উদ্ধার নবজাতক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৪:২৭ এএম

উদ্ধার হওয়া নবজাতক। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধার হওয়া নবজাতক। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে সদ্য জন্ম নেওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় এক ইজিবাইকচালক শিশুটিকে উদ্ধার করেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের পাশের ধানক্ষেত থেকে নবজাতক মেয়েশিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর সড়কের পাশের ধানক্ষেত থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান এক পথচারী। পরে স্থানীয় ইজিবাইকচালক হালিম মিয়া ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে নতুন কাপড় পরিয়ে তিনি ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উদ্ধারের সময় নবজাতকের শরীরে রক্ত লেগে ছিল। রাতেই তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নবজাতকটি উদ্ধারকারী হালিম মিয়া বলেন, সন্ধ্যা সাতটার দিকে মহাসড়কের পাশের ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় শিশুটির কান্না শুনে তাকে উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সনজিত মোদক বলেন, হাসপাতালে আনার পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, জন্মের তিন থেকে চার ঘণ্টার মধ্যেই তাকে ফেলে যাওয়া হয়েছিল।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান হাসপাতালে গিয়ে নবজাতকটির খোঁজখবর নেন। তিনি বলেন, শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!