× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৪৪ পিএম

ছিনতাইয়ে বাধা দেওয়ায় ভ্যান চালককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৭:৪৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যান ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত মানিক মিয়া (৪১) নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলার পর হত্যায় জড়িম সুজন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিহত ভ্যান চালক মানিক মিয়া জেলার ফুলবাড়িয়া উপজেলার মৃত হযরত আলীর ছেলে। গ্রেপ্তার সুজন মিয়া মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এর আগে নিজ বাড়ি থেকে সুজন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মার্চ রাত ৯টার দিকে উপজেলার ভিটিবাড়ি বাজার এলাকায় দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মানিক মিয়া। আগে থেকে ওঁৎ পেতে থাকা সুজন মিয়া তার সঙ্গীকে নিয়ে ভ্যান চালকের পথরোধ করে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় মানিক মিয়া বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় ভ্যান চালকের চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর আহত মানিক মিয়াকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর দিন নিহতের ভাই আনোয়ার হোসাইন বাদী হয়ে মুক্তগাছা থানা অজ্ঞাতনামা আসামি করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত সুজন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার যে তারা একে অপরের পরিচিত। পূর্বপরিকল্পনার অংশ হিসাবে ভ্যান ছিনতাই করতে গেলে মানিক মিয়া বাধা দেয়। এতে ছিনতাইকারিরা চালককে ছুরি দিয়ে আঘাত করে। পরে আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু তার বসতঘর থেকে জব্দ করে পুলিশ।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!