× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:১৪ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্য

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:১৪ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২০ শিশু ভর্তি হয়েছে।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ শিশু। বর্তমানে চিকিৎসাধীন ৭২ শিশু।  গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছেন।  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ শিশু।  এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ শিশুর।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়ার ছেলে শিশুর বয়স ৩ বছর।  সে ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।  শিশুটি গত ২ এপ্রিল হাসপাতালের হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়।  সে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতালের হামের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সি রোগী হাসপাতালে ভর্তি আছে।  তবে হাসপাতালে ৬ মাস থেকে ১ বছর বয়সি শিশুর সংখ্যা বেশি।  তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!