× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:১৮ পিএম

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:১৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে ৪১ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান জানান, মারা যাওয়া শিশুটির বয়স ১১ মাস। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়।

গত শনিবার দিবাগত রাতে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১৭ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১৫ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে আরও ৩৮ শিশু।

ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান আরও বলেন, যেসব শিশুকে দেরিতে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, তাদের অবস্থাই বেশি গুরুতর হয়ে ওঠে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুরাই বেশি ঝুঁকিতে থাকে।

তিনি জানান, হাসপাতালে আইসিইউ সুবিধা থাকলে মৃত্যুর হার আরও কমানো সম্ভব হতো। একটি নির্মাণাধীন ভবনের কাজ শেষ হলে সেখানে পাঁচ শয্যার আইসিইউ চালু করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!