× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:৪৫ পিএম

ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০২:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরপাড় থেকে দুলাল খা (৫৭) নামে এক ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলাল খা ওই এলাকার মৃত মোকাররম খার ছেলে। তিনি পেশায় ধান ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল খা রোববার রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, কাজের চাপে তিনি বাইরে রয়েছেন।

তবে সকালে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!