ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

গ্যাংকারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-ঝারিয়া-মোহনগঞ্জ রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:১০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ট্রেনের গ্যাংকারের চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন গ্যাংকারের চাকা লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাংকারের চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গ্যাংকারের চাকা উদ্ধারে সংশ্লিষ্টরা কাজ করছেন। কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল শুরু হবে।

তিনি আরও জানান, এতে মোহনগঞ্জ এক্সপ্রেস গৌরীপুর স্টেশনে এবং জারিয়া লোকাল শম্ভূগঞ্জে আটকে আছে।