× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৮:৩০ পিএম

মব সৃষ্টি করে সরকারি কাজে বাধা, তিন ভাইসহ ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৮:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মব সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ায় তিন ভাইসহ তিন ভাইসহ চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক হাজার জরিমানা অনাদায়ে আরও তিন দিনের কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়ইল এলাকার মোসলেম উদ্দিনের ছেলে মোজাম্মেল (৪৫), আবু রায়হান (৪২), আলমগীর হোসেন (৩৫) ও ত্রিশাল উপজেলার আব্দুল আলিম (৩০)। এদের মাঝে আলমগীর হোসেনের ১০ দিন ও অপর তিনজনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২২ জুলাই) চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়ইল গ্রামে সরকারি কাজে বাধা দেওয়ার চার জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার রাধাকানাই গাংবড়ইল এলাকায় এক শতক জমির দখল বুজে পেতে স্থানীয় আব্দুল্লাহেল কাফী বাদী হয়ে মোজাম্মেলকে (৪৫) বিবাদী করে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)কোর্টে একটি মামলা দায়ের করেন। শুনানি শেষে গত ২০ এপ্রিল বাদী পক্ষকে জমি বুজিয়ে দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারকে নির্দেশ দেন।

পরে গত গতকাল মঙ্গলবার বিকালে পৌনে ৫ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ারসহ থানা পুলিশের একটি টিম জমির দখল বুঝিয়ে দিতে গেলে বিবাদী মোজাম্মেল হকের লোকজন উচ্ছেদ কার্ডক্রম চালাতে বাধা দেন এবং দেশিয় অস্ত্র নিয়ে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনায় বাধা দেয়। তাৎক্ষনিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে এ ঘটনায় অভিযুক্তদেরকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়।

ফুলবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার বলেন, সরকারি আদেশে গাংবড়ইল এলাকায় জমির দখল বুজিয়ে দিতে গেলে বাদী পক্ষ আমাদের উপর হামলার চেষ্টা করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এ ঘটনায় চার জনকে মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছে। 

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, আদালতের নির্দেশ পালনে সহকারি কমিশনার ভুমি ওইখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যায়। এসময় বিবাদী পক্ষের লোকজন নিয়ে মব তৈরী করে কাজে বাধা দেয়। পরে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসি।

রূপালী বাংলাদেশ

Link copied!