× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১১:৫৮ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নারীসহ নিহত দুই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১১:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় নারীসহ ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর কলেজ রোড এলাকা মকবুল হোসেন (৪৬) এবং মুক্তাগাছা শহরের কলেজ রোডের মুকুল ফৌজ এলাকার বাসিন্দা রুম্পা সাহা (৪০)।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা উপজেলার সাতাশিয়া এলাকার কানাইবটতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাতাশিয়া এলাকার কানাইবটতলা নামক এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী সিএনজি সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে মকবুল হোসনে নামে একজন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত রুম্পা সাহাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ঘটনার পর সিএনজিচালক পালিয়ে যায়।

মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলের, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আক্রান্ত সিএনজি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!