ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:৪৭ পিএম
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। ছবি- রূপালী বাংলাদেশ

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।

মাসিক আইনশৃঙ্খলা সভায় ধামইরহাট থানার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ধামইরহাট থানার ওসি মোখলেসুর রহমান।

আলোচনায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। এ ছাড়াও সভায় সীমান্ত সুরক্ষা এবং আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিষ কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, ধামইরহাট পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, শিমুলতলী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার তৌফিকুল ইসলাম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।