× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:২২ এএম

প্রতীক বরাদ্দের আগেই প্রচার, বিএনপি প্রার্থীকে শোকজ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:২২ এএম

বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম আনু। ছবি : সংগৃহীত

বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম আনু। ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সূত্রে জানা গেছে, একই আসনের অপর প্রার্থী মো. দাউদার মাহমুদের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়। এতে দেখা যায়, মো. আনোয়ারুল ইসলাম আনু প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই বিভিন্ন এলাকায় পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ করেছেন এবং ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচার চালিয়েছেন।

কমিটির প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় বিষয়টিকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ৭ ও ১৮ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯১ঘ (৩)(ক) লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মোছা. মৌসুফা তানিয়া স্বাক্ষরিত শোকজ নোটিশে মো. আনোয়ারুল ইসলাম আনুকে ১৯ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে নাটোর সিভিল জজ আদালত কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে স্পষ্ট ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। 

এ বিষয়ে নাটোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘শোকজের কপিটি হাতে পেয়েছি। তার জবাব দেওয়া হবে। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি (স্বতন্ত্র প্রার্থী দাওদার মাহমুদ) এখনো বিএনপি বলে দাবি করেন। তিনি আগের ভিডিও দিয়ে বিভ্রান্ত করেছেন। আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হওয়ার কথা নয়।’

Link copied!