× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:২৫ পিএম

সরিষা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:২৫ পিএম

সরিষা ক্ষেতের পাশ থেকে  যুবকের মরদেহ উদ্ধার।ছবি : রূপালী বাংলাদেশ

সরিষা ক্ষেতের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার।ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে জাবারীপুরহাট এলাকা থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে কিনা, সেটি তদন্ত করা হচ্ছে।

পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদারপাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

ওসি লুৎফর রহমান আরও বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। মরদেহ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। হত্যার আলামত মিললে দায়ীদের শনাক্তে অভিযান চালানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!