× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:০০ পিএম

বদলগাছীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:০০ পিএম

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে নূপুর (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় একটি পেয়ারাগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নূপুর ওই এলাকার বাবু হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় থেকে সাত মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে বর্ষার সঙ্গে নূপুরের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। এ কারণে বিয়ের পর থেকে নূপুর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নূপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০) ও শাশুড়ি দিনা বেগম (৫০) তার বাবার বাড়িতে এসে নূপুরের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করে তারা চলে যান। ওই দিন রাতে নূপুর মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান।

নূপু‌রের মা জানান, রাত ৩টার দিকে ঘুম ভেঙে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে একটি পেয়ারাগাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নূপুরকে দেখতে পান। 

বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!