× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৫:১৫ পিএম

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৫:১৫ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

‍‍`আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়‍‍` এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বেলা ১২ টায় নড়াইল প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি তুলে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করেন, আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার।

এর ভিতর উল্লেখযোগ্য দাবি ছিল, নারীর প্রতি যেকোনো প্রকার সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া নারী যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান। 

এ সময় আরও বক্তব্য রাখেন, নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু। দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
 

আরবি/জেডআর

Link copied!