× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

ইসলামি বক্তার গাড়ি ভাঙচুর করে ডাকাতি। ছবি-রূপালী বাংলাদেশ

ইসলামি বক্তার গাড়ি ভাঙচুর করে ডাকাতি। ছবি-রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ইসলামী বক্তা মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকী, তার একজন সহযোগী ও গাড়ির চালক। মুফতি হাবিবুল্লাহ সিদ্দিকীর বাড়ি নড়াইল জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহফিল শেষে গাড়িযোগে ফেরার পথে কল্যান্দী মোড় এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত হঠাৎ গাড়িটির গতিরোধ করে। এরপর তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ইসলামি বক্তার সহযোগী ও গাড়ির চালকসহ উপস্থিতদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার সময় ডাকাতরা আহতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!