× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:২২ এএম

গ্যাসের পরিবর্তে সিলিন্ডারে মিলল গাঁজা!

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:২২ এএম

গাঁজাসহ আটক যুবক মাছুম। ছবি : রূপালী বাংলাদেশ

গাঁজাসহ আটক যুবক মাছুম। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলপি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ প্রক্রিয়ায় মাদক পাচারের সময় মাছুম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মাছুম হবিগঞ্জ জেলার মিরপুর ইউনিয়নের বুগলী এলাকার মৃত শাহিনের ছেলে।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহর দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. সামরুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের বরইতলা এলাকায় ঢাকাগামী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা থেকে আসা একটি বিআরটিসি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৫-৬০২২) থামার সংকেত দেয় পুলিশ।

বাসটি থামার সঙ্গে সঙ্গে মাছুম নামের ওই যুবক একটি লাল রঙের গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে দ্রুত নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা সিলিন্ডারটি তল্লাশি করলে সেটির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা পাওয়া যায়।

সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, মাদক পাচারের এই কৌশলটি ছিল অত্যন্ত অভিনব। সাধারণ মানুষের চোখে এটি একটি সাধারণ গ্যাস সিলিন্ডার মনে হলেও এর ভেতরে লুকিয়ে মাদক পরিবহন করা হচ্ছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের এমন অভিনব পাচার রোধে মহাসড়কে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!