× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:১৮ এএম

এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:১৮ এএম

গ্রেপ্তার ডাকাতদের থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ডাকাতদের থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোরা, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো ব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সড়কের পাশে একটি জঙ্গলে অবস্থান নিয়ে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে একটি সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী যানবাহনে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে আসছিল। বিশেষ করে বিদেশফেরত যাত্রীদের বহনকারী যানবাহনকে টার্গেট করে ডাকাতি করা হচ্ছিল।

শুক্রবার রাতে শিংলাবো ব্রিজ এলাকার সড়কের পাশে একটি জঙ্গলে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহলকালে টর্চলাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকালে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে এলাকাবাসীও এগিয়ে এসে কয়েকজনকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়।

একপর্যায়ে আটক ডাকাতদের পুলিশ গাড়িতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে।

তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!