× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:৪৫ পিএম

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১২:৪৫ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাবাসপুর মেডিকেল এলাকায় ট্রাকের ধাক্কায় মো. রুহুল আমিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই রমজান মৃধা জানান, আমার ভাই সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকার সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর গ্রামে। তিনি রহমান মৃধার ছেলে। বর্তমানে রূপগঞ্জের হামুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Link copied!