× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৫৬ পিএম

স্কুলছাত্র হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:৫৬ পিএম

স্কুলছাত্র আরাফাত হোসেন

স্কুলছাত্র আরাফাত হোসেন

নারায়ণগঞ্জের বন্দরে স্কুলছাত্র আরাফাত হোসেনকে (১১) হত্যা মামলায় মো. রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দরের লাউসার এলাকার মো. ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, নিহত আরাফাত হোসেন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পারিবারিক বিরোধ ও প্রতিশোধের নেশা। তিনি জানান, আসামি রিপন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল, একটি ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের কলেজপডুয়া বড় ভাই রিপনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। এ ছাড়া রিপন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন, যাতে বাধা দিয়েছিলেন আরাফাতের বাবা। এসব ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে রিপন শিশু আরাফাতকে ইট দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!