× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৯:৩৬ পিএম

সোনারগাঁয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্য আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৯:৩৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত চোরদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

গ্রেপ্তারকৃত চোররা হলেন, সোনারগাঁ উপজেলার মান্দারপাড়া গ্রামের আম্ভর আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও একই এলাকার হালিম মিয়ার ছেলে জোবায়ের হোসেন।

পুলিশ জানায়, সামনে রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে একটি চোর চক্র উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহাসড়কে গরু চুরির করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪/৫ টি চুরির মামলার ওয়ারেন্ট রয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, আন্তঃজেলা চোর চক্রের ২ চোরকে ওয়ারেন্টমূলে গ্রেপ্তার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!