× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:২৮ পিএম

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল অস্ত্র-গোলাবারুদ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৮:২৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

আড়াইহাজারে পুকুর থেকে ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গাজীপুরা এলাকায় একটি পুকুর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি শর্টগান ও ১৮ পিস গুলি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,শুক্রবার বিকেলে গাজীপুরা এলাকায় একটি পুকুরে আউয়াল মিয়া নামের এক কৃষক মাছ ধরতে গিয়ে ওই দুটি অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান। পরে স্থানীয় থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে যান।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, এলাকার লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছি। অনুমান করা যাচ্ছে অস্ত্র গুলো থানা থেকে লুন্ঠিত অস্ত্র। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
 

আরবি/জেডআর

Link copied!