ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ

রুপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৯:৩৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন তিনি।

তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার নিজ জেলা কুমিল্লা।

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

 

মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, পিবিআইতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই, নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর নারায়ণগঞ্জ জেলায় যোগ দেয়ার আগে তিনি পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।