× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:৩৩ পিএম

রূপগঞ্জে ছাত্রদলের কার্যালয়ে হামলায় আহত ৮

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৪:৩৩ পিএম

ছাত্রদল কার্যালয়ে সশস্ত্র হামলা। ছবি: রূপালী বাংলাদেশ

ছাত্রদল কার্যালয়ে সশস্ত্র হামলা। ছবি: রূপালী বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়ে জিয়া পরিবারের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলায় ছাত্রদলের ৮ নেতাকর্মী আহত হয়েছেন।

উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও চেয়ারম্যান বাড়ি এলাকায় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকার প্রভাব বিস্তার ও আধিপত্যকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজানসহ তার লোকজনের সঙ্গে অপর ছাত্রদল নেতা রাকিব হাসানসহ তার লোকজনের বিরোধ চলে আসছিল।

সাজ্জাদ মাওলা বিন মিজান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের সঙ্গে রাজনীতি করেন। অপরদিকে রাকিব হাসান বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর সঙ্গে যুক্ত।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ৩৫-৪০ জনের একদল সশস্ত্র অবস্থায় ৮ নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অন্তত আটজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নেতাকর্মীরা পুলিশের সামনেই হামলাকারীদের বিরুদ্ধে বিচার চেয়ে স্লোগান দেন।

ছাত্রদল নেতা সাজ্জাদ মাওলা বিন মিজান অভিযোগ করেন, গত বুধবার রাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৮ নং ওয়ার্ড ছাত্রদল দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে ছাত্রদল নেতা মাসুদুর রহমানও উপস্থিত ছিলেন। রাতেই প্রতিপক্ষ রাকিব হাসান ও তার লোকজন কার্যালয়ে এসে কাজী মনিরুজ্জামান মনিরের ছবি নামিয়ে রাখার এবং কার্যালয় খালি করার জন্য চাপ দেয়।

হামলাকারীরা পিস্তল ও দাড়ালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে কার্যালয়ে ঢুকে খালেদা জিয়া, তারেক রহমান ও কাজী মনিরুজ্জামানের ছবি ফেলে ভাঙচুর করে। এছাড়া কার্যালয়ে থাকা টিভি, আসবাবপত্র ও অন্যান্য মালামালও ভাঙচুর করা হয়।

বাধা দিতে গেলে হামলাকারীরা সাজ্জাদ মাওলা বিন সিয়াম, জুবায়ের হোসেন, আব্দুল্লাহ, সায়েম, জুবায়ের শাহরিয়ার নাসিম ও গোলাম মাওলা নয়নকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাজ্জাদ মাওলা বিন মিজান বিএনপির দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযুক্ত ছাত্রদল নেতা রাকিব হাসান বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ওই কার্যালয়ে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের কারণে গ্রামবাসী হামলা করেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!