× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৫০ পিএম

নরসিংদীতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৯:৫০ পিএম

আহতদের মধ্যে দুজন। ছবি : রূপালী বাংলাদেশ

আহতদের মধ্যে দুজন। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ছয় জন গুরুতর আহত। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলায় সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউসার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্টাফ লালসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার পথে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিংয়ের অজুহাতে টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি মাধবদী থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে।

Link copied!