× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:৫৬ এএম

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত শিবপুর গড়তে চাই: মনজুর এলাহী

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১২:৫৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর শিবপুর উপজেলাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন।

মনজুর এলাহী বলেন, শিবপুর উপজেলাবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। কোনো অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি গর্বিত ও কৃতজ্ঞ। এখন তার প্রথম দায়িত্ব হবে এলাকায় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া।

তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি। সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে প্রশাসনকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এমপি।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের অংশগ্রহণে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুর রহিম, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোনতাশির বিল্লাহ প্রমুখ।

এদিকে স্থানীয় বাসিন্দারা নবনির্বাচিত এমপির এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, তার নেতৃত্বে এলাকায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

রূপালী বাংলাদেশ

Link copied!