× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:৩৪ এএম

প্রাইভেটকারে গরু চুরি করতে গিয়ে ভুয়া সাংবাদিক ধরা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৫:৩৪ এএম

ছবি - রূপালী বাংলাদেশ

ছবি - রূপালী বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ‘মুভি বাংলা টিভি’ নামে স্টিকার লাগিয়ে গরু চুরির চেষ্টা করার সময় তিনজনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। 

ঘটনায় ব্যবহার হওয়া গাড়ি ঢাকা মেট্রো-গ ১৩-৯৫৬৫ সহ অভিযুক্তদের থানায় হস্তান্তর করা হয়েছে।

রোববার (১ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা এলাকায়, মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফ মিয়ার বাড়িতে। 

আটককৃতরা হলেন: হবিগঞ্জের মো. শাহ আলম শাহ (৩২),  ব্রাহ্মণবাড়িয়ার সামসুল ইসলাম (৪০) ও ইউসুফ মিয়া সোহাগ (৩৫)। 

স্থানীয়রা জানান, প্রাইভেট কারে সাংবাদিক স্টিকার লাগিয়ে গাড়ির পিছনে গরুর বাছুর চুরি করার সময় তিনজনকে হাতেনাতে আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে শিবপুর মডেল থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানিয়েছেন, গরু চুরির অভিযোগে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!