× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০১:১৮ পিএম

নরসিংদীতে চোরাই ডিজেলসহ বাবা-ছেলে আটক

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০১:১৮ পিএম

বাবা মো. রহিজ মিয়া (৪৫) এবং ছেলে শফিকুর রহমান (২৮)। ছবি : রূপালী বাংলাদেশ

বাবা মো. রহিজ মিয়া (৪৫) এবং ছেলে শফিকুর রহমান (২৮)। ছবি : রূপালী বাংলাদেশ

নরসিংদীর বেলাবোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ডিজেলসহ বাবা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪২০ লিটার চোরাই ডিজেলসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রায়পুরা উপজেলার সায়দাবাদ এলাকার মো. রহিজ মিয়া (৪৫) এবং তার ছেলে শফিকুর রহমান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চোরাই তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বেলাবো উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি দোকানের ভেতর থেকে ড্রাম ভর্তি ৪২০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বাবা-ছেলেকে আটক করা হয়।

নরসিংদী ডিবি পুলিশের ওসি মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই ডিজেল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেলাবো থানায় পুলিশ বাদী হয়ে চোরাকারবারি মামলা করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!